Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারে রাজামেহার উত্তর পাড়া সমাজ কল্যাণ সংঘের খাদ্যসামগ্রি বিতরণ


    আই কে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:


    কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার উত্তর পাড়ায় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রি বিতর ণমহামারি করোনার প্রভাবে কর্মহীন হয়েপড়া অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল, তেল, ছোলা বুট, মুড়ি ও পেঁয়াজ বিতরণ করা হয়েছে।

    শনিবার (২৫/৪) সকালে রাজামেহার উত্তর পাড়া কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে সংগঠনের সদস্য ও উপদেষ্টাদের আর্থিক সহযোগিতায় ৫০ টি অসহায় পরিবারে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।



    সংগঠনের উপদেষ্টা বলেন,  আমাদের সংগঠন বিগত দশ বছর যাবত দরিদ্র মানুষের সহযোগিতা ও সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে। দেশে মরণঘাতি করোনা ভাইরাসের কারণে গ্রামের অসহায় গরীব শ্রেণির মানুষজন কর্মহীন হয়ে পড়েছে এবং অনেকে লোক লজ্জায় কিছু চাইতে পারছে না। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষকে খাদ্যসামগ্রি উপহার দিতে পরামর্শ প্রদান করেছি। তিনি দেশের সকল বিত্তবানদের অসহায়দের পাশে এসে দাঁড়ানোরও আহবান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন, মোঃ ওমর ফারুক, মোঃ মনিরুল ইসলাম, আশ্রাফুল আলম, সোহেল মোল্লা, জাকির হোসেন, আশিকুর রহমান, মাহবুব, শামিম, সুমন, রমজান, রিয়াজ, আলী হোসেন, রবিউল্লাহ বাগন প্রমুখ।

    উল্লেখ্য যে, এ সংগঠনের উদ্যোগে ২০০টি পরিবারে এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad