রাতের আঁধারে অসহায় পরিবারের মাঝে গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ সাইফুল ইসলাম সজিবঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গত ২২,২৩ ও ২৪ এপ্রিল ২০২০ইং, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত টানা তিন রাতে ৩৩০টি গরিব,দুস্থ ,অসহায় ও কর্মহীন পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় অত্র সংগঠনের সদস্য বৃন্দ।
এই সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্ধকার রাতে ত্রাণ ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার বিষয়ে সংগঠনটির সভাপতি হোসাইন আহমাদ বলেন “মানুষ মানুষের জন্য,অতএব দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের মুখে হাসি ফোটানের মত উত্তম কাজ আর কি হতে পারে” তাই মধ্যবিত্ত ব্যাক্তিদের আত্মসম্মানের দিক বিবেচনা করেই রাতের আঁধারে এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
ত্রাণ ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি- হোসাইন আহমাদ আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য, নজরুল ইসলাম মাষ্টার, বদিউল আলম বাদল মাষ্টার, সোহাগ মাষ্টার, খোকন বিন আহমেদ,মোয়াজ্জেম হোসেন সজিব, রামিম মুন্সী,আল আমিন সরকার,কাজী হাছান আহমাদ, মোশাররফ হোসেন সোহাগ,হাবিবুল বাশার,আল আমিন, বাবুল,সাইফুল ইসলাম টুটন,আঃ কাইয়ূম, শামিম,নাছির উদ্দিন,সারোয়ার হোসেন পিয়াস, আলাউদ্দিন,অলিউর রহমান, উজ্জল, আবিদ, জয়নাল আবেদীন,আবির সরকার,সাইদুল ইসলাম রাব্বি, মাসুদ মুন্সী প্রমুখ।



কোন মন্তব্য নেই