বাকেরগঞ্জে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে সৈয়দ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে হতদরিদ্র মানুষের অনেকেই আছেন অর্ধাহারে-অনাহারে। কলসকাঠী ইউনিয়নের অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র কর্মহীন মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন সৈয়দ পরিবার।
শুক্রবার সকালে কলসকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে সৈয়দ পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী করেছেন সৈয়দ ছিদ্দিকুর রহমান ও সৈয়দ মোঃ কবির হোসেন।
কলসকাঠী বি এম একাডেমী স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণকালে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী জোমাদ্দার, যুবলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মাসুদ সিকদার ও উপজেলা ছাত্রলীগ সহ -সভাপতি আবু সালেহ মোঃ বসির উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ,২ কেজি আলু, ২টি সাবান ও১ কেজি লবণ ।
খাদ্য সামগ্রী বিতরণকালে সৈয়দ মোঃ ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে তিনি তার পরিবারের লোকজনের সাথে আলাপ-আলোচনা করে তাদের আর্থিক সহযোগিতায় সৈয়দ পরিবারের পক্ষ থেকে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যতদিন করোনা ভাইরাস সংক্রমিত হতে থাকবে ততদিন তাদের পরিবার ইউনিয়নের গরীব-দুঃস্থ মানুষের পাশে থেকে তাদের খাদ্যের ব্যবস্থা করবে।



কোন মন্তব্য নেই