Header Ads

  • সংবাদ শিরোনাম

    ফটোসেশন আর প্রতিশ্রুতি নয় বিবেকের ব্যাকুলতায় মেয়র লোকমান হোসেন ডাকুয়া

    শাহিন হাওলাদার, বরিশাল থেকে / 
    মহামারী দূর্যোগ করোনা ভাইরাস প্রভাবে বাকেরগঞ্জ পৌরসভার কর্মহীন হয়ে পড়া নরসুন্দর দের মাঝে নিজ অর্থায়নে গত ১৮ ই মার্চ সকাল ১০ টায় পৌরভবনে নিত্য প্রয়জনিয় খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন বাকেরগঞ্জের পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।

    এ সময়ে উপস্থিত থেকে পরিচালনা করেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর অাবুল কালাম অাজাদ ও পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পূর্ব ঘোষনা অনুযায়ী নিজ অর্থায়নে ২য় দিনের মতো ১৯ ই মার্চ তার নিজ বাসভবনে পৌর এলাকার মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার বিতরন করে অব্যাহত রেখেছেন।

    ইতিমধ্যে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সুবিধা বঞ্চিতদের প্রায় ১২০০ টি পরিবারের মাঝে খাদ্য উপহার প্রদান করা হয়েছে। মহামারী দূর্যোগ করোনা ভাইরাসের কারনে দরিদ্র, অসহায় ও মধ্যবিত্ত শ্রেণীর জনগোষ্ঠির মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য উপহার প্রদান অব্যাহত থাকবে বলে জানান মেয়র লোকমান ।

    সরকারের দেয়া বিষেশ ওএমএস চাল কাউন্সিলারদের মাধ্যমে প্রতেকটি ওয়ার্ডে প্রদান করেছেন ও নতুন করে ওএমএস এর বরাদ্দকৃত চাল কার্ডের মাধ্যমে প্রদানের জন্য গতকাল পৌরভবনে কাউন্সিলারদের নিয়ে বিষেশ অালোচনায় বসেন তিনি।

    অাগামী মঙ্গলবার হোটেল ব্যাবসায়ীদের ও বুধবার চায়ের দোকানদার দের মাঝে নিত্য প্রয়জনীয় খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হবে বলে প্রথম সকাল সংবাদ মাধ্যমকে জানান মেয়র লোকমান হোসেন ডাকুয়া।

    পৌরবাসীরা জানান, সততাপূর্ণ বলিষ্ট নেতৃতে পৌরসভা স্মরণকালের সর্বোচ্চ উন্নয়ন করে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত হয়েছে। ভয়াবহ করোনা পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরবৃন্দ অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন। পৌরসভাকে জীবানুমুক্ত করতে জীবানুনাশক স্প্রে ছিটানো অব্যাহ রেখেছেন। পৌরসভার দুঃস্থ,অসহায় ও মধ্যবিত্তের ঘরে ঘরে ত্রান পৌছে দিচ্ছেন। পৌরবাসীর এই দূঃসময়ে মানুষের পাশে থেকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সেজন্য মেয়র মহোদয় ও কাউন্সিলবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ।

    পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা জামাল হোসেন জানান, এই কঠিন দূর্যোগে মেয়র ও কাউন্সিলরদের ভূমিকায় পৌরবাসী অনেক বেশী সন্তুষ্ট। অতীতে কখনোই মহামারী দূর্যোগে এভাবে দুঃস্থ ও অসহায় মানুষ এত সহযোগিতা পায়নি যা বর্তমান মেয়রের মেয়াদে পাচ্ছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad