প্রেমের ফাঁদেফেলে গোপনে ভিডিও করে দল বেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, নয়ন ঘোষ /
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে প্রেমের ফাঁদে ফেলে দল বেধে ধর্ষনের ঘটনায় ৪ জন কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। ভুক্তভোগী পরিবারের অভিযোগ দেয়ার ২০ ঘন্টার মধ্যেই রবিবার (২০এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করে র্যাব সদস্যরা।
এসময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ধর্ষনের পর ৬ মাস ধরে ব্ল্যাক মেইলে ব্যবহৃত পেনড্রাইভ ও একটি ল্যাপটপও জব্দ করে র্যাব।
গ্রেফতার কৃত রা হলো গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া এলাকার মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ নিশান আলী(২২), মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ জহুরুল ইসলাম @জনি(২১), মোঃ দুরূল ইসলামের ছেলে মোহাঃ শামীম রেজা(২২) এবং সেন্টুর ছেলে মোঃ হিমেল(২৩)।
প্রাথমিক ভাবে জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধের কথা স্বীকার করায় এ ঘটনায় গোমস্তাপুর থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।


কোন মন্তব্য নেই