দেবিদ্বারের শালঘরে ৪৫০ হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সাইফুল ইসলাম সজিব, দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের ৪৫০ জন হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ পেলো খাদ্য সহায়তা। আজ বৃহসপতিবার দুপুরে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি’র পক্ষ থেকে ১নং বড়শালঘর ইউপি আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল এসব খাদ্য বিতরণ করেন।
ছালাম মেম্বার, মাছুম, সাইফুল ইসলাম এর সঞ্চালনায় পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, কুমিল্লার উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. নুরুল আমিন, মো. সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেল প্রমুখ।
এসময় ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী বলেন, প্রতিটি ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার খেটে খাওয়া মানুষদের তালিকা করে ঘরে ঘরে পৌছানোর কাজ চলছে। রসুলপুরেও খাদ্যসামগ্রী বিতরণ হয়েছে। এর আগে করোনা প্রার্দুভাব থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন আবুল কাশেম ওমানী। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি আ'লীগ সভাপতি ছাদেক হোসেন বেপারি, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মনিরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বার মোঃ শহিদুল হক, ৩ নং ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিজাম হাজারী, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নজরুল, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আঃ রহিম সরকার, ৮নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদিন (জনু মেম্বার), ৯নং ওয়ার্ড সভাপতি মোছলেম উদ্দিন, ওয়ার্ড সাধারণ সম্পাদক ডঃ হুমায়ুন সহ ইউপি আওয়ামীলীগ-ছাত্রলীগ এর সদস্যবৃন্দ।


কোন মন্তব্য নেই