দেবিদ্বার সুবিল দিঘীরপাড় ভরদুপুরে জুয়ার আসর; করোনা সংক্রমণের ঝুঁকিতে এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক /
বিশ্বে যখন করোনা আতঙ্কে মানুষ দিশেহারা হয়ে সেচ্ছায় গৃহবন্ধি, চলাচল ও কাজকর্ম সীমিত তখন দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর সুবিল গ্রামের দক্ষিণপাড়া দিঘীরপাড় প্রকাশ্যে দিবালোকে জুয়ার আসর বসার কারনে করোনা সংক্রমণের ঝুঁকিতে আছেন বলে মনে করছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বর্তমান করোনা পরিস্থিতিতে চলাচল ও কাজকর্ম সীমিত এ সুযোগে সুবিল দিঘীরপার ক্ষেত্রমোহন এর বাড়িতে প্রতিদিন এই জুয়ার আসর বসিয়ে লোক সমাগম ঘটাচ্ছে স্থানীয় বখাটে ক্ষেত্রমোহন এর ছেলে শান্তি চন্দ্র দাস। জুয়ারিরা হলেন ১/লিল মিয়া পিতা- চেনো মুক্তার, ২/বিল্লাল হোসেন, পিতা- শিরিষ মিয়া, ৩/গোলাম মোস্তফা, পিতা-কাজিমুদ্দিন, ৪/তুজু মিয়া সর্ব সাং ফতেহাবাদ, ৫/ নসু মিয়া, পিতা- কালা মিয়া, সহ জুয়ার আসরে আসা অনেকেই সম্প্রতি ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে গ্রামে এসেছে। তারা হোম কোয়ারেন্টিন পালন করে নাই। এদের কারণে করোনা ঝুঁকির আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষথেকে তাদেরকপ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস আতঙ্কের কথা বলা হলে সেটাও মানছেন না তারা। জুয়ার আসর নিয়ে মগ্ন আছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার স্থানীয় নিরীহ জনগন।


কোন মন্তব্য নেই