নবীনগরে নির্ধারিত মূল্যে বিভিন্ন স্থানে টিসিবি পণ্যসামগ্রি বিক্রি শুরু
আইকে ইব্রাহীম স্টাফ রিপোর্টার;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থ খেটে-খাওয়া মানুষ, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সদস্যদের সুবিধার কথা বিবেচনা করে টিসিবি কর্তৃক নির্ধারিত পণ্যসামগ্রী চিনি, ছোলা, মসুর ডাল, সয়াবিন তেল বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে।
সকাল ১১ টা থেকে উপজেলার নির্দিষ্ট কয়েকটি স্থানে সপ্তাহে ৫ দিন এ পণ্যসামগ্রি বিক্রির ব্যবস্থা করা হয়। প্রতি রোববার- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, প্রতি সোমবার- সলিমগঞ্জ হাই স্কুল মাঠ, প্রতি মঙ্গলবার -জিনোদপুর স্কুল এন্ড কলেজ মাঠ, প্রতি বুধবার- শিবপুর হাই স্কুল মাঠ, প্রতি বৃহস্পতিবার - আলমনগর ব্রিজ সংলগ্ন বেকারী প্রাঙ্গণ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন- সকল জনগণের সুবিধার কথা বিবেচনা করে কয়েকটি স্থানে বিক্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।




কোন মন্তব্য নেই