Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবীদ্বারে করোনা উপস্বর্গ নিয়ে মৃত যুবককে রাতেই প্রশাসনের সহযোগীতায় দাফন সম্পন্ন


    এবিএম আতিকুর রহমান বাশার / 

    কুমিল্লার দেবীদ্বারে করোনা উপস্বর্গ নিয়ে মঙ্গলবার রাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবকের শ্বাস কষ্ট দেখা দিলে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর রাত ৭টায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ উম্মে ফাতেমা তাকে মৃত: ঘোষণা করেন। সে দির্ঘদিন এজমা রোগে ভোগ ছিল, তার নাকে একটি ফোড়া হওয়ার কারনে জ্বর, সর্দি দেখা দেয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তার করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। 
    এ ঘটনা শোনার পর কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির ও দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ারকে ডেকে নিয়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষন এবং নিহত দুলালের রাতেই দাফন সম্পন্ন করার নির্দেশ দেন। একই সাথে নিহত যুবকের নিজ এলাকা লক ডাউন করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। রাতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির’র নেতৃত্বে একটি দল এবং দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে কঠোর নিরাপত্তায় নিহতের জানাযা সম্পন্ন করেন। হ্যান্ড মাইকে এলাকাবাসীকে করোনা প্রতিরোধ এবং করোনা থেকে বাঁচতে নানাবিধ পরামর্শ দেন এবং একই সাথে ওই এলাকা লক ডাউনের আওতায় ঘোষণা করে আসেন।

    করোনা উপস্বর্গ নিয়ে নিহত ওই যুবক উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার পুত্র দুলাল ভূঁইয়া। সে কুমিল্লা ভিক্টোরীয়া সরকারী কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং দেবীদ্বার নিউমার্কেট মাজেদ ম্যানশনে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সংলগ্ন তার মামার ‘ভাই ভাই পোলট্রি ফিডস’র ব্যবসা পরিচালনা করতেন। ওই ঘটনার পর প্রেসক্লাবের পক্ষ থেকে এক নোটিশে দুলালের আইইডিসিআর’র রিপোর্ট আসার পূর্বপর্যন্ত দেবীদ্বার উপজেলা প্রেসক্লার বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে মাঝে মাঝে প্রেসক্লাব খোলা হবে আর রিপোর্ট পজেটিভ আসলে প্রেসক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ১৪দিন হোম কোয়ারাইন্টেনে থাকতে হবে বলেও জানানো হয়।

    বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির জানান, নিহত যুবকের মৃত্যুর বিষয়টি করোনা সন্দেহ করায় নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করেছি। এর আগে নবিয়াবাদ গ্রামের করোনায় আক্রান্ত হয়ে মৃত; জীবন কৃষ্ণ সাহার সংস্পর্শে থাকা দেবীদ্বার মেডিকেল সেন্টার’র ডাঃ হাবিবুর রহমান, সুবিলের আছিয়া বেগম, মাশিকাড়া গ্রামের সূনীল দত্ত করোনার নমুনা সংগ্রহকারী দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটর টেকনেশিয়ান অলিউল্লাহ সহ ৪টি করোনার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। আজ বুধবার  গত ৯এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে নিহত জীবন কৃষ্ণ সাহার নিকট আত্মীয় উপজেলার হোসেনপুর গ্রামের তপন সাহা, ‘চান্দিনা দত্ত ডায়াগনেষ্টিক সেন্টার’র গ্রাম্য চিকিৎসক বরকামতা গ্রামের ডাঃ অসিত সেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল এ্যাসিষ্টেন্ট আলমগীর হোসেন এবং গত রাতে নিহত বড়শালঘর গ্রামের দুলাল ভূঁইয়ার নমুনা আইইসিডিআর-এ পাঠানো হয়েছে। এছাড়াও তিনি জানান নতুন করে গত ৪দিনে আরো ৩৫জনকে হোম কোয়রেন্টেনে রাখা হয়েছে এবং এ পর্যন্ত ১৭টি নমুনা আইইসিডিআর-এ পাঠানো হলেও ৮টির ফলাফল পেয়েছি। এদের মধ্যে ৭জনেরই নেগেটিভ। এক মাত্র পজেটিভ জীবন কৃষ্ণ সাহা মারা গেছেন। বাকী ৮টির ফলাফল ২/১দিনের মধ্যে পেয়ে যাব। এছাড়া প্রথম ধাপে বিদেশ থেকে আগত প্রায় ১হাজার প্রবাসীর মধ্যে ১০৫জনকে হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছিল, এদের মধ্যে ১০৪জনই সুস্থ্য হয়ে মুক্ত হয়েছেন। একজন করোনা পজেটিভে মারা গেছেন। এখন নতুন করে গত ৪দিনে আরো ৩৫ জনকে হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছে।  

    এবিএম আতিকুর রহমান বাশার,
    ০১৮১৯৮৪৪১৮২, 
    ১৫/০৪/২০২০ইং।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad