Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জ ও নাচোলে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক বিতরণ


    স্টাফ রিপোর্টার, সৌরাব আলী / 
    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় খরিফ ২০২০-২০২১ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্তরে উপজেলার ১৫ টি ইউনিয়নের ও পৌরসভার ৩৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধান বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। এ সময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কৃষি অফিসার এস এম আমিনুজ্জামান রতন , উপজেলা নির্বাহি অফিসার শিমুল আকতার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রণোদনা কর্মসূচির আওতায় বর্তমান করোনা (কোভিড-১৯) ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সংকট দূর করতে সরকারের এই উদ্যোগ বলে জানানো হয়।
    শিবগঞ্জ কৃষি অফিস জানায় দুর্যোগের মধ্যেও এ বছর শিবগঞ্জ উপজেলার ১৪ হাজার ৩৯১ হেক্টর জমিতে আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে পুরোদমে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।


    অন্যদিকে নাচোলে ১হাজার ৫০জন কৃষককে উফসি আউশ ধান বীজ প্রনোদনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার বেলা ১১টায় নাচোল উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে এ প্রনোদনা কার্যক্রমের উদ্বোধন করেন নাচোল উপজেলা চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, রাকিবুল ইসলাম, এপিপি আমিনুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ জানান, এই চলতি খরিপ/১, ২০২০-২০২১ মৌসুমে নাচোল উপজেলার ১হাজার ৫০জন কৃষককে ৫কেজি ধানের বীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রনোদনা দেয়া হচ্ছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad