কয়রায় এমপি বাবুর ভাঙ্গন এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ।
অমিত কুমার ঢালী, কয়রা প্রতিনিধি :- ১৫ এপ্রিল বুধবার সকালে খুলনা-৬ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু কয়রায় দুটি ইউনিয়নে নদী ভাঙন এলাকা পরিদর্শন এবং করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়াও গতকাল তিনি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত বেঁড়িবাঁধ সরেজমিনে ঘুরে দেখেন।
তিনি দিনভর নদী ভাঙন এলাকা সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় সাধারণ মানুষের সাথে চলমান করোনা ভাইরাস এবং নদী ভাঙনের বিষয়ে নিয়ে আলোচনাকালে বলেন, দেশের এই দূর্যোগ মহুর্তে দলমত নির্বিশেষে প্রকৃত অসহায় ও মধ্যবিত্ত পরিবারে সহযোগিতা করুন। আগামী বর্ষা মৌসুমের আগে দূর্বল বেঁড়িবাঁধ সংস্কার সহ ভাঙন কবলিত এলাকা জরুরূ ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
সংসদ সদস্য দুপুরে স্থানীয় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান খোকার দেওয়া খাদ্য সামগ্রী ঘড়িলাল বাজারে এবং বিকেলে আংটিহারা সাধীন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ খানের দেওয়া খাদ্য সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ করেন। এর আগে এমপি বাবু দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে করোনা সংকট নিরসনে সরকারের দেওয়া দিকনির্দেশনা নিয়ে মত বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান কবি শামছুর রহমান ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবির সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই