মাটিরাঙ্গা পৌর সভার ৯টি ওয়ার্ডে দ্বিতীয় পর্যায়ে ২ হাজার মানুষের মাঝে শেখ হাসিনার উপহার
মোঃ শামসুল হোসেন মাটিরাঙ্গা উপজেলা থেকে / করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া মাটিরাঙ্গা পৌর সভার খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য, খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে প্রাপ্ত খাদ্য সহায়তা মাটিরাঙ্গার সকল কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে মাটিরাঙ্গা পৌরসভা।
আজ ১৯/০৪/২০২০ইং রোজ রবিবার বিকেল ২ঘটিকার সময় মাটিরাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ত্রাণ নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, খাদ্য সহায়তা তুলে দিয়ে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি উদ্ভোদন করেন মাটিরাঙ্গা পৌর সভার মেয়র জনাব মোঃ শামসুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন, তদারকি কর্মকর্তা আফসার হোসেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ অদুদ তালুকদার, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম সহ আরও অনেকে।
এসময় হতদরিদ্র পরিবারের সদস্যরা অভিযোগ তুলে বলেন, কিছু অসাধু উচ্চ আয়ের মানুষরা হতদরিদ্র সেজে সরকারি ত্রাণ নিয়ে যাচ্ছে,কারা জিজ্ঞাস করলে বলেন, আমাদের এলাকার কিছু প্রভাবশালী বাছির মিয়া, জয়নাল বিদেশি সহ আরও অনেকে।
এ ব্যাপারে কাউন্সিলর আব্দুল খালেক মেম্বার বলেন কিছু কিছু লোক আছে এমন তবে সমাধান হয়ে যাবে, সবাই পাবে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দ্বিতীয় পর্যায়ে ২০০০ শ্রমজীবী, নিম্ন আয়ের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রধান করা হবে জানিয়ে মাটিরাঙ্গা পৌর সভার মেয়র জনাব মোঃ শামসুল হক বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী এ তৎপরতা অব্যাহত থাকবে।
ত্রাণ নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, খাদ্য সহায়তা পৌঁছে দিতে হবে, এমন মন্তব্য করে উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাস বলেন, বারবার অনুরোধ করার পরেও ঘরে থাকছে না কেউ। ঘরে থাকার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য উপহার পাঠিয়েছেন। সরকারের নির্দেশে মানুষের সুরক্ষার জন্য মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন মাঠে আছে ও থাকবে বলে জানান তিনি।


কোন মন্তব্য নেই