বিনোদপুরে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি অসহায় মানুষের ত্রাণের আর্তনাদ
স্টাফ রিপোর্টার সৌরাব আলী /
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবার এখনো ত্রাণ সাহায্য পাইনি। তারা সকলেই বিনোদপুর ফুটবল মাঠে উপস্থিত হয়ে,আমরা কোথায় গেলে ত্রাণ পাব খোদা তুমি বলে দাও,আমরা দিনমজুর খাবার চাই,চেয়ারম্যান আমাদের খাবার কই জবাব চাই,আমরা কেন ত্রাণ পায়না ডা:শিমুল এমপির জবাব চাই এই সংবলিত প্লেকার্ড ফেষ্টুন নিয়ে ত্রাণের জন্য আহ্বান জানান,ভ্যান চালক, রিস্কা চালক, অটো চালক, নাপিত, মুচি সহ পাঁচ শতাধিক অসহায় মানুষ।
ত্রাণের জন্য আসা প্রায় ৬০ বছরের এক বৃদ্ধ মহিলা সেলিনা বলেন, আমার বাড়িতে এক মুঠো চাল নেই কি খাব কিছু বুঝতে পারছিনা।
এক প্রতিবন্ধী ভ্যানচালক বলেন, ভ্যান চালাতে না পেরে আমার তিন ছেলে এক মেয়ে নিয়ে আমি অসহায় জীবন যাপন করছি।
সাহাজাদি নামক এক বৃদ্ধা জানান আমার ছেলেরা দিনমজুর এখন কোন কাজ না থাকাই তিন বেলা ঠিক মত খেতে পায়না।
অটো চালক বলেন করোনা ভাইরাসের কারনে অটো চালাতে পারিনা এখন দিন চালাই মুশকিল হয়ে পড়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা জরুরী খাদ্যশস্য বিতরণ করুন,করোনা সংক্রমণে সামাজিক দূরত্ব বজায় রাখুন" সচেতনতা অবলম্বন করুন এবং ঘরে থাকুন" বাইরে বের হবেন না" অযথা বাইরে ঘোরাফেরা করবেন না "নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন।এই স্লোগানে গরীর, দুঃখি অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান এ সময় বক্তব্য রাখেন:মো: শরীফুল ইসলাম (ডুডু)সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা,মো: এইচ,এম, ইসমাইল,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ,বিনোদপুর ইউনিয়ন শাখা ও কো-অফট সদস্য বিনোদপুর উচ্চ বিদ্যালয়, আরও উপস্থিত মো:জাহিদ হাসান (মাসুম) সহ সভাপতি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ,মো:আসরাফুল হক(সুমন) সাবেক সাংগঠনিক সম্পাদক আদিনা কলেজ শাখ ছাত্রলীগ,আরও উপস্থিত ছিলেন মো:সোহেল রানা (ভি,পি)সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা,মো:রতন রাহাত, সাধারণ সম্পাদক বিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগ,মো:কাজল আহামেদ সাবেক ছাত্রনেতা, মো:জলিল মেম্বার বিনোদপুর উচ্চ বিদ্যালয়, এবং আবু তাহির সদস্য বিনোদপুর উচ্চ বিদ্যালয়,সহ স্থানীয় এলাকাবাসী।
সরকারি নির্দেশনা অসহায় দরিদ্রদের পরিবারের ত্রাণ সাহায্য না পাওয়া গরীব দুঃখী অসহায় পরিবারের ত্রাণ সহায়তা এবং অন্যদেরকে সমাজের গরিব দুঃখী খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াবার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
এ বিষয়ে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিরিয়াল অনুযায়ী অসহায় পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছি এবং প্রতি ওয়ার্ড প্রায় ১২০ জন করে দেয়া হয়েছে সিরিয়াল করা আছে।সিরিয়াল অনুযায়ী তারা যথাসময়ে ত্রাণ পাবে।


কোন মন্তব্য নেই