Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারের, রসুলপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ! আহত ৩

    ডেস্ক নিউজ / 
    কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন এর জীবনপুর গ্রামে লকডাউন না মেনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত সোমবার ১৩ই এপ্রিল দুই পক্ষের সংর্ঘষে একই পরিবারের তিন জন আহত হওয়ার ঘটনা ঘটেছে ।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকালে জীবনপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্রিকেট খেলার সময় একই এলাকার আল-আমিন(৩০)নামে এক যুবক পুলিশ আসছে বলে সবাইকে দৌড় দিতে বলায় তার উপর আক্রমন চালায় উপস্থিত স্থানীয় যুবকরা । তৎক্ষানাৎ তার পিতা মোঃরফিক(৫৫) এবং তার মা রাজিয়া বেগম(৫০) তাকে বাচাঁতে এলে যুবকরা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আক্রমন চালায় । তখন স্থানীয়রা আহত অবস্থায় তাদের কে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ ভর্তি করে ।

    গুরুতর ভাবে আহত আল-আমিন বলেন,সারাদেশে মহামারি করোনা ভাইরাসের কারনে লকডাউন ঘোষনা করা হচ্ছে কিন্তু লকডাউন না মেনে ক্রিকেট খেলায় আমি তাদের কে পুলিশ আসছে বলে সড়িয়ে দেওয়ার চেষ্টা করি,এটা বলার পরপরই আমার উপর হামলা করা হয় ।

    এদিকে আল-আমিন এর বাবা মোঃরফিক মিয়া জানান,জীবনপুর গ্রামের মালু হাজীর ছেলে এর ছেলে মোঃমাওলা(৪০),মোঃজাহাঙ্গীর(৪৫)তোতা মিয়ার দুই ছেলে ফারুক মিয়া,(৩৫)মোঃশরীফ(২৮) ও করিম মাষ্টাররে চার ছেলে গিয়াস উদ্দিন,সালাউদ্দিন,মাঈনউদ্দিন আমার ছেলেকে প্রকাশ্যে মারধর করছে তখন আমি এবং আমার স্ত্রী বাধাঁ দিতে গেলে আমাদেরকে ও কুপিয়ে আহত করা হয়েছে । আমার পবিবারের উপর এমন বর্বর হামলার বিচার চাই ।

    ঘটনার পরের দিন দেবিদ্বার থানায় রফিক মিয়ার জামাতা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করে ।
    অন্যদিকে স্থানীয়রা বলেছেন,গ্রামে লকডাউন ভেঙ্গে ক্রিকেট খেলছে এতে বাধাঁ দিয়েছে কোনো দোষ তো করেনি । তাদের পরিবারের লোকজন অনেক ভদ্র প্রকৃতির মানুষ এই ধরনের বর্বর হামলার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই ।

    এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জহিরুল আনোয়র জানায়,ঘটনায় মামলা নেওয়া হয়েছে । তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad