Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে “বিদ্যানন্দ ফাউন্ডেশন” এর ত্রাণ বিতরণ


    স্টাফ রিপোর্টার, সৌরাব আলী। 
    করোনা ভাইরাস সতর্কতায় মানুষ কর্মহীন হয়ে পড়ায় জেলার সীমান্ত এলাকার অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে “বিদ্যানন্দ ফাউন্ডেশন” এর ত্রান সামগ্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। রবিবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে সীমান্ত এলাকায় বসবাসরত দুঃস্থ মানুষের মাঝে বিতরণ সম্পন্ন করা হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান খান, পিএসসি’র পাঠানো এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে জানানো হয়, “নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত চাই” শ্লোগানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্ত রক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে “বিদ্যানন্দ ফাউন্ডেশন” থেকে পাওয়া ত্রাণ সামগ্রী অত্র ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়নের অধীনস্থ  মনাকষা, শিংনগর, মনোহরপুর ও মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কোম্পানী ও বিওপি কমান্ডারগণের উপস্থিতিতে জন প্রতি ৬ কেজি চাল, ২কেজি আটা, ১ কেজি ডাল, ৫’শ গ্রাম তেল এবং অন্যান্য ত্রাণ সামগ্রীসহ প্রতি প্যাকেটে মোট ১১ কেজি খাদ্য সামগ্রী দেয়া হয়। সীমান্ত এলাকার মনাকষা বিওপি এলাকায়-৪০০জন, শিংনগর এলাকায়-২৩০ জন, মনোহরপুর এলাকায়-২২০ জন এবং মাসুদপুর বিওপির সীমান্ত এলাকায়-২৪৩ জনসহ মোট ১ হাজার ৯৩ জন দুঃস্থ মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad