Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাকেরগঞ্জ জরুরি সতর্কতা বার্তা দিয়েছে পুলিশ

    শাহিন হাওলাদার ,বরিশাল  থেকে / 
    বাকেরগঞ্জ উপজেলায় বসবাসরত সম্মানিত এলাকাবাসীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি মুখ বাঁধা বা পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়ীতে, দোকানে রাতের বেলা অথবা এমনকি দিনের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না।

    এছাড়াও এরূপ কোন বিষয় আপনাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিক মোবাইল ফোনে সংশ্লিষ্ট এলাকার থানার অফিসার ইনচার্জ এর নাম্বারে বা ৯৯৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

    ইদানিং দেশের বিভিন্ন এলাকা হতে জানা যাচ্ছে, কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টায় লিপ্ত আছে ।
    ডিউটি অফিসার বাকেরগঞ্জ থানা ০১৭৬৯-৬৯৩৪০৪
    অফিসার ইনচার্জ - ০১৭১৩-৩৭৪২৭২ (বাকেরগঞ্জ থানা)   
    জাতীয় জরুরী সেবা- ৯৯৯

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad