Header Ads

  • সংবাদ শিরোনাম

    কর্মহীনদের মাঝে চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ

    স্টাফ রিপোর্টার : নয়ন ঘোষ  / 

    প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকালে সমাজের অসহায়, দরিদ্র, কর্মহীন ৩ শতাধিক  পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়। 

    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এবং আরামবাগ বঙ্গবন্ধু ক্লাবের যৌথ আয়োজনে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়। রবিবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার আরামবাগ বঙ্গবন্ধু ক্লাব চত্বরে খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আ.লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি মো. কাবিরসহ অন্যান্য সদস্যবৃন্দ। আগামীতেও এমন খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সাবেক এমপি আব্দুল ওদুদ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad