নবীনগরে ভিটি বিশাড়ায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি বিশাড়া গ্রামের ৪০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রি নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও মোহাম্মদ মাসুম।
রোববার (১৯/৪) দুপুরে ভিটি বিশাড়া জুনিয়র সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে চাল, ডাল, আলু, ছোলা বুট, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সামগ্রি অসহায়দের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার পারভেজ আহমেদ, রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এস রুহুল আমিন, ইউপি সদস্য মনির মিয়াসহ গ্রামের যুব সমাজের সেচ্ছাসেবকবৃন্দ।




কোন মন্তব্য নেই