চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকের বিশেষ অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড।
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ /
আজ ১৯ এপ্রিল (রবিবার)সদর উপজেলার পৌর এলাকা পুরাতন বাজার ও নিউমার্কেটে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উরাঁও এর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।
উক্ত অভিযানে আরো উপস্থি ছিলেন, জনাব মোঃ সাইফুল ইসলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন,জনাব মো. ইমরান হোসেন, ভূমি অধিগ্রহন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,
মোঃ নুরুল ইসলাম জেলা বাজার অনুসন্ধানকারী,
মোঃ জহিরুল ইসলাম সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিদপ্তর, সহ আনসার কর্মী ও গণমাধ্যম এর সদস্য।
জেলা প্রশাসন বলেন, সরকারি নির্দেশনা অমান্য, সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং পণ্যদ্রব্যের দাম বেশি নেওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন,২৬৯ ধারায় ১টি দোকানকে ৫০০/- টাকা,কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯(১) ঠ ধারায় একই মামলায় ২ দুইজনকে ৫০০০+ ৫০০০= ১০০০০/- টাকা,ভোক্তা ২০০৯ এর ৩৭ ধারায় ১ জনকে ১০০০/- টাকা,একই আইনের ৪৫ ধারায় একজনকে ৫০০০/- টাকা মোট অর্থদন্ড ১৬৫০০/- টাকা।
এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশরাফুল
কৃষি বিপনন আইন ২০১৮এর ১৯(১) ধারায় এক জনকে ৩০০০/- হাজার টাকা,অপর জনকে ১০০০/- হাজার টাকা,দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় একজনকে ২০০০/- টাকা,
মোট অর্থদন্ড ৬০০০/-
জনাব মো: সাইফুল ইসলাম এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট
কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯(১) ধারায় দুই জনকে ২০০০/- করে,মোট ৪০০০/- টাকা অর্থদন্ড।
সর্বমোট অর্থদণ্ড ২৬ হাজার ৫ শত টাকা প্রদান করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


কোন মন্তব্য নেই