Header Ads

  • সংবাদ শিরোনাম

    পরিবারসহ শিক্ষার্থীর ওপর হামলা,জবি শিক্ষক সমিতির প্রতিবাদ ।


    অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি / 
     মাদক বিক্রির প্রতিবাদ করার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ (রবিবার) এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে জবি শিক্ষক সমিতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমের যৌথ বিবৃতিতে উক্ত হামলার ঘটনায় সংশ্লিষ্টদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এই ব্যাপারে জবি শিক্ষক সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সরাসরি হস্তক্ষেপ ও প্রক্টর এবং ছাত্রকল্যাণ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেছে। গতকাল (১৮এপ্রিল-শনিবার) মাদক বিক্রির প্রতিবাদ করার জেরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরুণখোলা গ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোঃ আব্দুল আলিমসহ তার পরিবারের ওপর হামলা চালায় মাদক ব্যাবসায়ী স্বপন।হামলায় গুরুতর আহত হয় আলিমসহ তার বাবা,মা ও ভাই।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আলিম বাদী হয়ে মধুপুর থানায় স্বপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad