Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাগেরহাটের রামপালে গাঁজাসহ একজন আটক।


    ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি / 

    খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা রবিবার দুপুরে অভিযান চালিয়ে রামপালের বড়দিয়া গ্রাম থেকে মৃত সবদার আলী মীরের পুত্র সাহিদ মীর নামের এক গাজা ব্যবসায়িকে ১ কেজি গাজাসহ আটক করেছে।

    খুলনা র‌্যাব-৬ এর উপাধিনায়ক মেজর আনিস এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়দিয়া গ্রামে ওই গাজা ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করেন।

    র‌্যাব-৬ এর মেজর আনিস জানান, অন্যান্য ব্যক্তির কাছে গাজা বিক্রিকালে হাতেনাতে গাজাসহ তাকে আটক করা হয়। এ সময় অপর গাজা ব্যবসায়ী সিংগড়বুনিয়ার দেলোয়ার মোল্যা গাজাসহ পালিয়ে যায়। অন্যান্যদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে বলে র‌্যাবের একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।                                             
    আসামীর বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।##

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad