Header Ads

  • সংবাদ শিরোনাম

    মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন স্যারের মানবিক উদ্যোগ.....ধন্যবাদ ও কৃতজ্ঞতা নগরপিতা...


    করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে মহানগরজুড়ে নেই মানুষের কোলাহল। দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সব কিছু বন্ধ। এতে করে খাদ্য সংকটে পড়েছে বেওয়ারিশ কুকুর ও বিড়াল। এমতাবস্থায় রাজশাহী সিটি কর্পোরেশনের  মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে কুকুর, বিড়ালসহ অভুক্ত প্রাণীগুলোকে খাবার খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।

    এর অংশ হিসেবে রোববার বিকেল সাড়ে ৫টায় নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে কুকুরকে খাবার খাওয়ানো শুরু হয়। এরপর মহানগরীর সাগরপাড়া, বেলদারপাড়া, দোসরমন্ডলের মোড়, রাজশাহী রেলওয়ে স্টেশন, ভদ্রা, তালাইমারি, সাধুর মোড়, মোন্নাফের মোড়, কাজলাসহ নগরীর অন্যান্য এলাকায় পাউরুটি ও বিভিন্ন প্রকার বিস্কুট ও কেক তাদের খাওয়ানো হয়।

    পশুদের খাবার খাওয়ানো কার্যক্রমের তদারকির দায়িত্বে আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু। তিনি জানান, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে বেওয়ারিশ কুকুরসহ অন্যান্য প্রাণী অনাহারে থাকছে। সেজন্য মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় তাদের খাবার খাওয়ানোর নিদের্শ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে প্রাণীগুলোকে খাওয়ানো হয়। এভাবে প্রতিদিন মহানগর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রাণীগুলোকে খাবার খাওয়ানো হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad