বাবাদের মৃত্যুর ভয় নাই,বাবারা এমনই হয়।
কাজী মোঃ আবদুল হান্নান, চট্টগ্রাম /
করোনাভাইরাসে চট্টগ্রামস্থ পটিয়ার ৬ বছরের বাচ্চাটি গতকাল মারা যায়, বাবা নিজ হাতে শেষ গোসল দিয়ে কাপন পড়িয়ে দাফন করতে নিয়ে গেলেন। জানাযায় অংশ গ্রহণকারি লোকজন পিপিই দ্বারা সুরক্ষিত।
কিন্তু বাবা আবেগে ভুলেই গেলেন তিনি করোনাভাইরাস থেকে অরক্ষিত। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। মৃত্যুর ভয়কে জয় করে, বীরদর্পে সন্তানকে বুকে জড়িয়ে দাফন করার জন্য তৈরি হলেন।
হে বাবা! তোমাকে স্যালুট জানাই। তুমি বুঝিয়ে দিলে, বাবারা সন্তানকে কত ভালবাসে।
হে আল্লাহ! মৃত্যু বাবাদেরকে জান্নাত দাও, জীবিতদের হায়্যাতে বরকত দাও।


কোন মন্তব্য নেই