Header Ads

  • সংবাদ শিরোনাম

    টিচার্স প্লাজার এর উদ্যোগে বাড়িবাড়ি ত্রাণ বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ / 
      
    চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় বারের মত টিচার্স প্লাজার পরিবারের পক্ষ থেকে দরিদ্র, গরীব, কর্মহীন দুস্থ ৫০টি বাড়িতে ত্রাণ সামগ্রী ভ্যানে করে পৌঁছে দেয়া হয়েছে।

    সোমবার পৌর এলাকার বিভিন্ন এলাকায় এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর সহকারি শিক্ষক মোসা. নিলুফা ইয়াসমিন এর নিজস্ব উদ্যোগে এ সব ত্রাণ সামগ্রী দেয়া হয়। 

    এ বিষয়ে নিলুফা ইয়াসমিন জানান, করোনা ভাইরাসের কারণে সারাদেশে মানুষ আজ অবরুদ্ধ হয়ে পড়েছে। এমতাবস্থায় সমাজের হতদরিদ্র খেঁটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বেকায়দায়। বিশেষ করে খাবারের জন্য এসব পরিবার কষ্টে জীবনযাপন করছে। 

    তিনি জানান, এ মানবিক দিক বিবেচনা করে আমার পরিবারের সাধ্যমত খেঁটে খাওয়া দিনমজুর মানুষগুলির বাড়িতে বাড়িতে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ পৌঁছে দিয়েছি। সম্ভব হলে এ কার্যক্রম অব্যাহত রাখব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad