Header Ads

  • সংবাদ শিরোনাম

    পহেলা বৈশাখের প্রথম প্রহরে সড়কে ঝরল এক যুবকের প্রাণ



    স্টাফ রিপোর্টার,সৌরাব আলী 
    চাঁপাইনবাবগঞ্জ পহেলা বৈশাখের প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা সংলগ্ন পুলিশ লাইন্স এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে সবজিবাহি পিকআপের ধাক্কায় মানিক নামে এক ট্রলি চালক নিহত ও অপর পিকআপ চালক আহত হয়েছে। 

    নিহত ট্রলি চালক বালুগ্রাম এলাকার মো:তাজিমুল ইসলামের ছেলে মো:মানিক (২৬)। 

    এসআই নাজমুল হোসেন ও নিহতের আত্মীয় শাহিন জানান, নয়াগোলা পুলিশ লাইন্সের সামনের সড়কে ভোর সাড়ে ৫ টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী সবজি ভর্তি একটি পিকআপ ও ট্রলির সংঘর্ষ হয়। পাশের গলি থেকে ট্রলিটি সড়কে উঠা মাত্রই দ্রুতগামী পিকআপটি সজোরে ট্রলিটির সামনে আঘাত করে। এতে মানিক গুরুতর আহত হয়। 

    স্থানীয় এলাকাবাসী দ্রুত ট্রলি চালককে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করে। পিকআপ চালক নওগাঁ জেলার ওমর ফারুককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad