লকডাউন এর মাঝে সরকারি অনুদান পৌঁছে দিচ্ছেন-মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা (এমবিএ)
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ জেলার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। প্রতিনিয়ত রোগাক্রান্ত এবং মৃতের সংখ্যা চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে। অসহায়-দুস্থ, গৃহবন্দি, নিম্নআয়ের মানুষ গুলো খাবারের অভাবে যেন অসহায় অবস্থায় না পরে তার জন্য ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা (এমবিএ) নিজ অর্থায়ন সহ সরকারি অনুদানের ত্রাণ সামগ্রী দিনরাত পরিশ্রম করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। মানুষ ও মানবতার সেবায় এমন মহিলা মেম্বার জনপ্রতিনিধি প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন। তিনি গতকাল সোমবার সকাল ১০ টায় সরকারি অনুদান দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সী।
যিনি মানবতার সেবায় আরেকজন নিবেদিতপ্রাণ। তিনিও নিজ অর্থায়নে গৃহবন্দি, অসহায় মানুষদের পাশে প্রতিনিয়ত ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একজন আওয়ামী যুবলীগ কর্মী হিসেবে পাশে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তা করে যাচ্ছেন।
এসময় মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা বলেন, সরকারি অনুদানের ত্রাণ সামগ্রী তার ৪,৫,৬ নং ওয়ার্ডের সাধারণ গরিব, দুঃখী, অসহায়, গৃহবন্দী এবং নিম্নআয়ের মানুষদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে পেয়ে এই হোম লকডাউন এর সময় সঠিক সময়ে ঘরে ঘরে পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। এর জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং দেশনেত্রীকে বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সর্বশেষ এলাকাবাসীর উদ্দেশ্যেে বলেন, এই বৈশাখ আপনারা প্রত্যেকে ঘরে বসে উদযাপন করুন, করোনা থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান।বাংলা নতুনবর্ষ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।



কোন মন্তব্য নেই