চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নশিপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জিকো চাঁপাইনবাবগঞ্জ /
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাননীয় সংসদ হারুনের নিজস্ব উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্ধি নিম্ন আয়ের হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সারা দেশের ন্যায় নবাবগঞ্জ সদর উপজেলায় নিম্নআয়ের পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার ১৩ এপ্রিল নশিপুর সোনার বাংলা ক্যাবল নেটওয়ার্ক অফিসের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।এসময় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্ধি নিম্ন আয়ের হত দরিদ্র মানুষের মাঝে ৫কেজি চাউল, দেওয়া হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী মানুষ যখন ঘর বন্দি বাংলাদেশ সরকার কর্তৃক ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণার পর গোটা দেশ যখন লক ডাউনে উপনীত হয়েছে তার প্রভাব পড়েছে প্রতিদিনের শ্রমজীবি নিম্ন আয়ের সাধারণ মানুষের মধ্যে খাবার সংকট দেখা দেওয়ার কারণে এমপি হারুন নিজস্ব উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। নশিপুর ১ নং ওর্য়াডে প্রায় ৫০ জনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।
খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, নশিপুর ১ নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, মোঃ জেম ইসলাম ও এ.কে.আজাদ বাইরন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই