Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জের আনোয়ার অটো মিলের কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ / 

    প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে আজ রবিবার সকালে সমাজের অসহায়,দরিদ্র, কর্মহীন ১’শ ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়।
    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ন মহাসচিব হারনুর রশীদের নির্দেশনায় ও মেসার্স আনোয়ার অটো রাইস মিলের ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, আনোয়ার অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মো. খাইরল ইসলাম, পৌরসভার ১৩ নং ওয়ার্ড বিএনপির
    সহ-সভাপতি বাবুল আখতার, সাধারণ সম্পাদক রহুল আমিন, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম শরিফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ সময় সহায়তা নিতে আসা ব্যক্তিদের সকলকে সাবান দিয়ে ঘনঘন ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানান বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও
    জানান তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad