Header Ads

  • সংবাদ শিরোনাম

    সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন ডাঃ দেলোয়ার হোসেন আতিক।

    মোঃ জনি হোসেন করিমগঞ্জ / 
    বতর্মানে বিশ্বব্যাপী আতঙ্কের এক নাম করোনা ভাইরাস। ইতিমধ্যে মহামারী আকার ধারন করেছে মরণ ঘাতী ভাইরাসটি। মানুষের জীবন কে মহা সংকটের মুখে ফেলে দিচ্ছে প্রতিটি মূহুর্ত। জাতির এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি মাথায় নিয়ে ‘জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানকে বুকে ধারন করে করিমগঞ্জ উপজেলার শিমুল তলা বাজারে বিসমিল্লাহ মেডিকেল হলের ডাঃ দেলোয়ার হোসেন আতিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। এমনকি অনেক সময় রোগীদের ফোন পেলে বাড়িতে গিয়েও চিকিৎসা দিয়ে আসছেন তিনি। উপজেলার বেশির ভাগ সরকারি ও বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা না পেয়ে সাধারণ রোগীরা এখন দেলোয়ার হোসেন আতিকের শরণাপন্ন হয়ে সেবা নিচ্ছে।

    দেলোয়ার হোসেন আতিকের চেম্বারে গেলে দেখা যায় প্রতিদিন সকাল বিকেল এমনকি রাতেও তিনি সেবা দিয়ে আসছেন। দেলোয়ার হোসেন আতিক অসহায় মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরশা।পাশাপাশি করোনার উপসর্গ সন্দেহ হলে সরকারি উপজেলা ও জেলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

    মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য'এমন কথা এখন কাল্পনিক কথা বলেই মনে হয়। কিন্তু সৃষ্টিকর্তা যদি মানুষের হৃদয়ে মায়া-মমতা,বিচার বিবেক ও জ্ঞান, বুদ্ধি দিয়ে মানুষকে সৃষ্টি না কর তো তবে এসব কথা ইতিহাসের পাতায় আসত না। আর এ মূল্যবান কথাটির যথার্থতা খুঁজে পাওয়া যায় ডা.দেলোয়ার হোসেন আতিকের জীবন আদর্শে। আমাদের দেশে বর্তমানে উচ্চ ডিগ্রি ধারী চিকিৎসকের নাম শুনলে নিম্ন বিত্তদের চোখ কপালে ওঠে। আবার হাজার টাকা ‘ফি’ দিয়ে ও দুদণ্ড মন খুলে অসুখের কথা বলতে পারেন না এমন অভিযোগ প্রায় সব শ্রেণির মানুষের মধ্যেই আছে।তা সত্ত্বে ও এ সমাজেই রয়েছে ব্যতিক্রম ধর্মী মানব দরদি উচ্চ ডিগ্রি ধারী অনেক চিকিৎসক। লোক চক্ষুর অন্তরালে থেকে এবং অনেকটা বর্ণ চোরাদের মতোই নীরবে মানব সেবা করে যান প্রচার বিমুখ ডাক্তাররা।

    ডাঃ দেলোয়ার হোসেন আতিক মানুষের চোখে একজন সৎ,আদর্শবান,ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধু অধিকাংশ মানুষই থাকে গরিবের বন্ধু ভাবে। তিনি একজন ভাল মনের মানুষ। তার কোন চাহিদা নেই।এবং তার কোন নির্ধারিত ফি নেই। রোগীরা তাদের সমর্থ অনুযায়ি যা দেয় তাই সে রাখেন। এবং অনেক সময় টাকা না থাকলে ফ্রি চিকিৎসা পত্র দিয়ে দেন তিনি তার সততা, ন্যায় নিষ্ঠা ও তার বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে বিনামূল্যে গরিব ও দুঃখী মানুষকে সেবা দেয়ার মাঝেই নির্মল আনন্দ খুঁজে পান তিনি বলেন,আমার কাছে যদি কোনো গরিব অসহায় দুঃখী লোক জন আসে তখন বিনামূল্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়,তার জন্য দুহাত তুলে দোয়া করে, তখন আমি চিকিৎসক হওয়ার সার্থকতা খুঁজে পান

    ডাঃ দেলোয়ার হোসেন আতিক বলেন,আমি ‘মানুষের সেবার জন্য ডাক্তারী পেশায় এসেছি। মৃত্যু তো একদিন হবেই তখন ভয় পেয়ে লাভ কি। নিজে নিরাপদে থেকে গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমার কাছে যে সব রোগী আসেন তারা তো আমারো ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব। তাদের ফিরিয়ে দেওয়া ডাক্তারী পেশার মধ্যে পড়ে না।

    আমার চেম্বারে অনেক রোগীর চাপ এবং সরকারী নির্দেশনা থাকায় করোনা রোগী আসতে পারে না। যানবাহন চলাচল না করায় পায়ে হেঁটে অনেক দূর থেকে বহু রোগী আমার কাছে আসে।জীবনের ঝুঁকি নিয়ে এবং মান বিকতার বিচারে রোগীর সেবা দিয়ে যাচ্ছি।এই মহা মারীতে মানুষের পাশে আছি।জটিল রোগী হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে রেফার করি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad