Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাঘায় সামাজিক দূরত্ব বজায় রাখতে বিদ্যালয় মাঠে সবজি বাজার

    এ আই রবি, স্টাফ রিপোর্টার / দেশে করোনা সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে। কিন্তু বাজারগুলোতে ভিড় লেগেই রয়েছে, নিরাপদ দূরত্ব মানা হচ্ছে না। ফলে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কেনাকাটা করতে বিশাল খোলা মাঠে ব্যতিক্রমী কাঁচাবাজারের আয়োজন করেছে বাঘা উপজেলা প্রশাসন।

    রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৮টি কাঁচাবাজার সরিয়ে নিয়ে নিকটস্থ বিদ্যালয়ের খেলার মাঠে বাজার বসানোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    সরোজমিনে মঙ্গলবার (১৪ এপ্রিল)  উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাজার চলাকালে মানুষকে উৎসাহ নিয়ে কেনাকাটা করতে দেখা গেছে। বাজার করতে আসা স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে তারা এ বিষয়টিকে বেশ ইতিবাচক ভাবেই নিয়েছেন।

    এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, সকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তিনি আরও বলেন নিয়মিত বাজার চলাকালে দোকানিদের পাশাপাশি ক্রেতারাও যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ প্রদানসহ বাজারদর মনিটরিং করে আসছি। তিনি আরো বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিদ্যালয় মাঠে বাজার বসানো এবং বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-কাটার জন্য প্রয়োজনীয় ঢোল সহরত করে আহ্বান জানানো হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকার বিকল্প নেই। কিন্তু মানুষের দৈনন্দিন প্রয়োজনে বাজারে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। আর বাজারগুলোতে ভিড়ের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছিল না। এর পরিপ্রেক্ষিতে উপজেলার উপজেলা সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ১৮টি হাটের পার্শ্বে অবস্থিত বিদ্যালয়ের খেলার মাঠে কাঁচাবাজারের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    এ ক্ষেত্রে দোকানিরা একজন থেকে আরেকজনকে দশ ফুট দূরত্ব বজায় রেখে দোকান বসাতে হবে। ক্রেতারাও নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার সুযোগ পাবেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad