Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর পাড়ে ফেনসিডিলসহ ১ যুবক গ্রেপ্তার


    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ / 

    র‌্যাব-৫ রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার কাশিমপুর গ্রামের নতুন ব্রীজ সংলগ্ন মহানন্দা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

    শনিবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযানে নেতৃত্ব দেন, কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন। অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত ব্যক্তি, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আ. খালেকের ছেলে মো. নুর সাহাবুদ্দিন (২৬)।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ফেনসিডিলসহ শাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

    এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা করা হয়েছে

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad