দেবিদ্বার সুবিল যুব সমাজের উদ্যোগে ১৬০ পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ ।
সাংবাদিক এম.জে.এ মামুন /
দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের যুব সমাজের উদ্যোগে ১৫/০৪/২০২০ বুধবার বাড়ি বাড়ি গিয়ে ১৬০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে সকলে ঘরে থাকুন, নিরাপদে থাকুন এই শ্লোগান বাস্তবায়নে এ উদ্যোগটি গ্রহন করা হয়।
উক্ত ত্রান সামগ্রী বিতরণে সুবিল ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সেলিম আহাম্মেদ সরকার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান সরকার(হাসান), যুবলীগ নেতা এমদাদুল হক স্বর্নকার, আনিছুর রহমান, আবুল বাশার(বাবুল), মোঃ সহিদ মিয়া, মোঃ সাকিল সরকার প্রমুখ।


কোন মন্তব্য নেই