Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু, কোয়ারান্টাইনে ১ যুবক



    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ইব্রাহিমপুর গ্রামের মধ্য পাড়ার জাহানারা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাস কষ্টে ভুগছিলেন। শনিবার (১১/৪) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়।

    এছাড়া উপজেলার রসুল্লাবাদ গ্রামের সাগর মিয়া (২৬) নামে ১ যুবককে করোনা সন্দেহে নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে। জানা যায়, তিনি ১০ এপ্রিল নরসিংদী থেকে বাড়ি ফিরেন। বাড়ির লোকজন তাকে জায়গা দিচ্ছিল না।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad