নবীনগরে লাভ ফর হিউম্যানিটি সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাবারসামগ্রি বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাভ ফর হিউম্যানিটি সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবারসামগ্রি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০/৪) সন্ধ্যায় সংগঠনের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারদের মাঝে সাধ্যমতো চাউল, ডাল, তেল, পিঁয়াজ, আলু, লবন, সাবানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সদস্য আলমগীর সরকার, আতিকুর রহমান রনি, আতিক মিয়া, হিমেল সরকার, আবুল হোসেন, আমজাদ হোসেন, রমজান, আজহারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই