র্যাব ক্যাম্পানি কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত অভিযান পরিচালনা করেন
স্টাফ রিপোর্টার, সৌরাব আলী /
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক কোম্পানী কমান্ডারের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে অদ্য ১০ এপ্রিল ২০২০ তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকা হতে রাএী ০৮.০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার সদর ও নলডাঙ্গা উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
অভিযানে, সরকারী আদেশ অমান্য করে যত্রতত্র ঘোরাফেরা করার অপরাধে ১। মোঃ ইদ্রিস আলী, পিতা- নুরুল ইসলাম, ২। শ্রী বিপুল সরকার, পিতা-শান্ত সরকার, উভয় সাং-লোচনগড়, ৩। মোঃ এনামুল হক, সাং- ছাতনী, ৪। মোঃ রানা হোসেন, সাং-ভাটোপাড়া, সর্ব থানা ও জেলা-নাটোরগনকে আটক করে প্রত্যেকের ২০০/- (দুইশত) টাকা করে সর্ব মোট ৮০০/- (আটশত) টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও আরও ২০ জনকে জিজ্ঞাসাবাদ পূর্বক সতর্ক করে ভবিষ্যতে সরকারী আদেশ মান্য করার শর্তে মুচলেকায় মুক্তি প্রদান করা হয়।


কোন মন্তব্য নেই