Header Ads

  • সংবাদ শিরোনাম

    বিজয় মেলা মঞ্চে ঢাকার নাজ মিউজিক সেন্টারের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান


    ✍ চাঁদপুর প্র‌তি‌নি‌ধিঃ
    চাঁদপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে ঢাকার নাজ মিউজিক সেন্টারের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
    ১০ডিসেম্বর রাত ৮ টায় বিজয় মেলা মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প‌র্বে বিজয় মেলার সাংস্কৃ‌তিক প‌রিষ‌দের আহবায়ক তপন সরকা‌রের প‌রিচালনায় বক্তব্য রাখেন, বিজয় মেলার চেয়ারম্যান এ্যাড‌ভো‌কেট ব‌দিউজ্জামান কিরন, মহাস‌চিব হারুন আল র‌শীদ, নাজ মিউজিক সেন্টারের পরিচালক অ্যাড. নাজমা আক্তার।
    অনুষ্ঠানে দেশাত্ববোধক সহ বিভিন্ন সংগীত পরিবেশন করেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, টুনির মা খ্যাত কণ্ঠশিল্পী প্রমিত কুমার, কণ্ঠশিল্পী অধরা, বাউল শিল্পী রুহুল আমিন, গীতিকার ও সুরকার ফকির পলাশ সহ আরো অনেকে।
    মিউজিকে ছিলেন, কীবোর্ড রকি, লিড গীটার পান্না, বেইজ গীটার নিপু, অকটোপ্যাড ইমরান প্রমুখ।
    উপস্থাপনায় ছিলেন, চাঁদপুরের আলোচিত মোঃ রাসেল হাসান।
    অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অ্যাড. নাজমা আক্তার।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad