Header Ads

  • সংবাদ শিরোনাম

    ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে দৃষ্টিনন্দন শোডাউনের মাধ্যমে সম্মেলনে যোগদান আঃ খালেক


    বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ

    কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে দৃষ্টিনন্দন শোডাউনের মাধ্যমে সম্মেলনে যোগদান করলেন তারুন্যের অহংকার, তৃনমুল নেতাকর্মীদের নির্ভরতার প্রতিক,মুজিব আদর্শের অকুতোভয় সৈনিক,নারায়ণগঞ্জ- ৪ আসনের মাটি ও মানুষের নেতা,জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের স্নেহধন্য কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আব্দুল খালেক মুন্সি।

    শনিবার (৭ ডিসেম্বর) সকালে মুন্সিবাগ এলাকা হতে আব্দুল খালেক মুন্সির নেতৃত্বে হাজারো কর্মী সমর্থক  নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে উপস্থিত হন।

    শেখ শেখ শেখ মুজিব,লও লও লও সালাম, নেতা মোদের শামীম ভাই রাজপথ ছাড়ি নাই। আজকের সম্মেলন সফল হোক,সফল হোক।যোগ্য নেতা বাদল- শওকত ভাই, এ জুটির বিকল্প নাই।সভাপতি ও সম্পাদক হিসেবে তাদেরকেই চাই।

    এমন শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করে বিশাল গোডাউন নিয়ে সম্মেলনে যোগদান করেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আব্দুল খালেক মুন্সি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad