Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাঘায় এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে যখমের অভিযোগ




    এ.আই রবি, বাঘা(রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহীর বাঘায় ইব্রাহিম হোসেন টিটু নামের এক যুবকে হাতুড়ি ও লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইব্রাহিম হোসেন টিটু বাদি হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে আজ ৮ ডিসেম্বর বাঘা থানার পুলিশ ঘটনাস্থল তদন্ত করেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বলিহার গ্রামের নওশাদ আলীর ছেলে ইব্রাহিম হোসেন টিটু গত ১ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে মোটর সাইকেল যোগে লালপুরে যাচ্ছিল। এ সময় বাঘা উপজেলার চকআমোদপর গ্রামের ৩ রাস্তার মোড়ে মোটর সাইকেল নিয়ে পৌছলে পূর্ব শত্রুতার জের ধরে চকআমোদপর গ্রামের বাবু, সোহাগ, রোজা, মহিবুর, স্বপন, রিপন একত্রিত হয়ে হাতুড়ি, লোহার রড়, লাঠি দিয়ে বেধমভাবে পিটিয়ে আহত করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাঘা 

    পরে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এছাড়া ইব্রাহিম হোসেন টিটুর পকেটে থাকা ৪৫ হাজার টাকা কেড়ে নেয়া হয়েছে। 
    এর আগে গত ৬ ডিসেম্বর ইব্রাহিম হোসেন তাঁর নিজের ফেজবুক ওয়ালে একটি পোষ্ট দেয় সেখানে তিনি বলেন, (১/১২/২০১৯) রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চক আহম্মদপুর মোড়ে ওই গ্রামেরই কিছু সন্ত্রাসী আমার উপর বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে। তাদের হাতে শয়াব, রামদা ,চাইনিজ, হাতুর এ জাতীয় অস্ত্র ছিল। তারা ২০-২৫ জন অতর্কিত আমার উপর হামলা করে, এবং এলোপাথারি এগুলো দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলে গুরুতরভাবে জখম অবস্থায় গ্রামের অজ্ঞাত লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়।
    বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল তদন্তের জন্য এক অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad