Header Ads

  • সংবাদ শিরোনাম

    গরম পানিতে স্ত্রীর শরীর ঝলসে দিলেন স্বামী - ভোরের কুমিল্লা।


    এস,এম,স্বাধীন শরীয়তপুর প্রতিনিধি॥

    শরীয়তপুরের গোসাইরহাটে ১০০ টাকা না দেয়ায় গরম পানি দিয়ে সোনিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী। গুরুতর অবস্থায় শনিবার সকাল ৯টায় তাকে গোসাইরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেলার গোসাইরহাট উপজেলার টেংরা গ্রামে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

    আহত সোনিয়া আক্তার টেংরা গ্রামের আবুল হোসেন সরদারের স্ত্রী। সোনিয় আক্তার বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনিয়া। পিঠ, হাত ও গলাসহ শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে তার।

    সোনিয়া আক্তার বলেন, আমি টেংরা গ্রামে চায়ের দোকান করি। স্বামী আবুল হোসেন সরদার একজন দিন শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় আমার কাছে ১০০ টাকা চান আবুল। টাকা দিতে অস্বীকার করলে রেগে যান এবং মন্দ কথা বলা শুরু করেন। একপর্যায়ে চায়ের দোকানের কেটলির গরম পানি আমার শরীরে ঢেলে দেন আবুল।

    তিনি আরও বলেন, ২০১৭ সালে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে স্বামীকে যৌতুক দিয়েছি। এরপরও বিভিন্ন সময় যৌতুকের জন্য আমাকে মারধর করতো সোনিয়ার স্বামী আবুল হোসেন সরদার বলেন, সোনিয়ার সঙ্গে টাকা নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় দুজনের হাতাহাতি হয়। হাতাহাতির সময় দোকানের চায়ের কেটলি নিয়ে টান দিলে গরম পানি সোনিয়ার শরীরে পড়ে, আমার শরীরেও পড়েছে।এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক আকরাম এলাহী বলেন, ওই গৃহবধূর শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।

    শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট-সার্কেল) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad