Header Ads

  • সংবাদ শিরোনাম

    পরিকল্পনা করে হত্যা করে মজিদকে


    সৌমেন মন্ডল, ব্যাুরো প্রধান রাজশাহী:  

    পরিকল্পনা করে হত্যা করা হয় খামারি আব্দুল মজিদকে। হত্যার আগে প্রথমে আব্দুল মজিদ নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়েছিল। এর পর গলায় মাফলার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে খুনিরা। চারটি গরু লুট করার জন্যই তারা এ হত্যাকান্ড ঘটনায় বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের রাজপাড়ায় থানায় খামারি মজিদ হত্যাকান্ড ও তার চার গরু লুট করে নিয়ে যাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে এ সব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান। সাজিদ হোসেন বলেন, গত ৪ ডিসেম্বর রাতে দাশপুকুর এলাকা থেকে মজিদকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা অনুসন্ধানের সময় মুল পরিকল্পনাকারিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগররের রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে হামিদুর রহমান বাবু (৩৫), হড়গ্রাম নতুনপাড়ার হারুনের ছেলে রবিউল ইসলাম (৩৮), চন্দ্রিমা থানার উজিরপুর এলাকার মৃত আছের উদ্দীনের ছেলে আব্দুস সামাদ (৫০), মৃত জাবেদ আলীর ছেলে আবুল কাশেম (৪১) ও মকবুল আলীর স্ত্রী মোসা: আশুরা (৪৮)। গত শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাজিদ হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃদের জিজ্ঞাসাবাদের পর এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যা মিশনে সরাসরি অংশগ্রহনকারীদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, দাশপুকুর এলা...

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad