গোবিন্দগঞ্জ থানা সোর্সের শ্বশুড় হিরোইন সহ গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি ::
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের সোর্স জাকির হোসেন (৩৫) এর শ্বশুড় আমির হোসেন (৫৫) ৫০ গ্রাম হেরোইন সহ পুলিশের হাতে গ্রেফতার।
গত ৬ ডিসেম্বর সন্ধা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সৈয়দ নাদিম মিয়ার নেতৃত্বে এএসআই শওকত আলম অভিযান চালিয়ে পৌরসভার ঠাকুরবাড়ি বর্ণমালা বিদ্যাপিঠের সামনে পাকা রাস্তার উপর হতে হেরোইন সহ তাকে গ্রেফতার করে। সে পৌরসভার সোনারপাড়া গ্রামের মৃত-মোসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান,দীর্ঘদিন যাবৎ জাকির হোসেন পুলিশের সোর্সের আড়ালে শ্বশুড় আমির হোসেন কে দিয়ে দাপটের সাথে এ মাদক ব্যবসা করে আসছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশিচত করে জানান, হোরোইন সহ গ্রেফতারকৃত আসামী আমির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



কোন মন্তব্য নেই