দেবিদ্বারে গাছের ডালে ফাঁসিতে ঝুলে এক যুবকের আত্মহত্যা।
সাংবাদিক এম.জে.এ মামুন; বিশেষ প্রতিনিধি।
দেবিদ্বার উপজেলা ৪নং সুবিল ইউনিয়ন'র সুবিল গ্রামে ১২/০৩/২০২০ইং বৃহস্পতিবার গভীর রাতে পুকুর পাড়ে গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে হৃদয় হাসান(১৯) নামের এক যুবক।
এলাকাবাসীর সূত্রে জানা যায় আত্মহত্যায় মৃত যুবকের নাম হৃদয় হাসান, পিতা- মোঃ হোসেন মিয়া, গ্রাম- নাল্লা, ইউনিয়ন- দুলালপুর, উপজেলা- ব্রাহ্মনপাড়া। তার বাবা একজন প্রবাস ফেরত লোক। ছোটবেলা থেকেই দেবিদ্বার উপজেলাস্থ সুবিল গ্রামে তার মামার বাড়িতে থাকতেন হৃদয়।সে ফতেহাবাদ বাজারে একটি দোকানে ইলেকট্রনিক্স এর কাজ করতেন। গত ১০/০৩/২০২০ইং মঙ্গলবার সন্ধায় ফতেহাবাদ বাজারে পারিবারিক বিষয়ে তার বাবার সাথে তার কথা কাটা কাটি হয় এবং কথা কাটা কাটির এক পর্যায়ে তার বাবা তাকে মারধর করলে সে অজ্ঞান হয়ে পরে। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে সুস্থ্য হয়ে মামার বাড়িতে চলে আসে।
তার মামা'র বাড়ির সূত্র জানায় পরের দিন ১১/০৩/২০২০ বুধবার সারাদিন সে ঘর থেকে বের হয়নি। সারাদিন বিছানায় শুয়ে ছিল। তার মা তাকে কয়েক বার উঠে ভাত খাওয়ার কথা বললেও সে ভাত খায়নি। দিন শেষে রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো তার ছোট ভাইয়ের সাথে ঘুমাতে যায়। ভোর চারটায় তার ভাইয়ের হঠাৎ ঘুম ভাংলে দেখে পাশে হৃদয় নেই এবং ঘরের দরজা খোলা। তখন সে ঘর থেকে বাহির হয়ে পার্শ্বের ঘরে থাকা তার মা'কে জানায় এবং এদিক সেদিক খুজা খুজি করতে থাকে। অনেক খুজা খুজির পর দেখতে পায় হৃদয় পুকুর পাড়ে একটি গাছের ডালে ঝুলে আছে।এ দৃশ্য দেখার পর তারা কান্না কাটি করতে থাকে। তাদের শোর চিৎকারে এলাকা বাসী গঠনাস্থলে জরো হতে থাকে এবং দেবিদ্বার থানা পুলিশকে খবর দেয়।
পরে দেবিদ্বার থানা পুলিশের এসআই সোহরাব হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পুলিশা সদস্যরা এলাকাবাসীর সামনেই লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।
দেবিদ্বার থানা পুলিশের এসআই সোহরাব হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান আমরা খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করেছি।


কোন মন্তব্য নেই