Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লা দেবিদ্বারে খলিলপুর গোমতী ব্রিজের বেহাল দশা, জনগনের ক্ষোভ!


    শাহাদাৎ হোসেন ভূঁইয়া; দেবিদ্বার।

    সেতুতে রেলিং নেই, ঝুঁকি নিয়ে চলছে পথচারী সংযোগ সড়কেও মরণফাঁদ! কুমিল্লা দেবিদ্বারে খলিলপুর গোমতী ব্রিজের বেহাল দশা, জনগনের ক্ষোভের অন্তনেই। সেতুর দুইপাশেই রেলিং খসে পড়েছে। নিরাপদ নয় পথচারী নারী, শিশু, বৃদ্ধ সহ স্কুলগামী ছাত্রছাত্রীরা। সেতু নির্মানের পর এযাবৎ কোন সংস্কার কাজ হয়নি, আশা করছি স্থানীয় সাংসদ বিষয়টি অতিবগুরুত্বের সহিত সেতু বিভাগে জরুরী নোটিশ প্রেরণ করিবেন। স্থানীয় প্রশাসনের নিরব ভূমিকায় অবহেলিত হচ্ছে সেতুটি যা তাদের পরিদর্শন রিপোর্টএ দৃশ্যমমান হবে, সেতুর আরো কিছু ত্রুটি ধরা পরার আশংঙ্খা করছি। দিন দিন মরণফাঁদের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারী।

    কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌরএলাকা বালিবাড়ি ও খলিলপুর  সংযোগ সেতুর এমন বেহাল দশায় স্থানীয় এলাকাবাসী হতাশা কন্ঠে ব্যক্ত করেন যে; সেতুটি নির্মাণের ২বছর পর থেকে মূল সেতুর ফুটপাতের রেলিং ভাঙতে শুরু হয়েছে। সেতুর দুপাশে সংযোগ রাস্তার মাটি সরে গিয়ে কিছুদিন পর পর বিরাট গর্তের সৃষ্টি হয়। যা স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী এবং সি,এন,জি ড্রাইভারগন নিজ উদ্যোগে অস্থায়ীভাবে অংশিক মেরামত করে চলাফেরা করছেন। বর্তমানে এ সেতুটি অত্র উপজেলার একমাত্র ঝুঁকিপূর্ণ সেতুতে পরিনত হয়েছে। সেতুটি দিয়ে এ উপজেলা দুইটি ইউনিয়নের ছাত্রছাত্রী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ এলাকার প্রায় ২৫ হাজারের বেশি স্থানীয় নাগরিক তাদের নাগরিক সুবিধা গ্রহনে হাসপাতাল অফিস আদালতে যাতায়াত, জীবিকা নির্বাহ করতে স্থানীয় বাজারে ব্যবসায় পন্য আনা নেওয়া করতে এবং শিক্ষার্থীরা স্কুল কলেজে, সাপ্তাহিক ছুটিতে বাড়ী ফেরা শহর বন্দরগামী মানুষের রয়েছে বহুল যাতায়ত। কিন্তু দেখার কেউ নেই! গোমতী নদী থেকে চোরাই ভাবে মাটি পাচার হচ্ছে অবৈধ ইটভাটা গুলোতে, পাচার কাজে ব্যবহৃত শত শত ট্রাক্টর চলাচলে রেলিং বিহীন সেতু পাড়িদিতে ভীতি কর পরিস্থিতির শিকার হচ্ছে কোমলমতি বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থী ও নিরিহ পথচারী। দিনদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতুর অবকাঠামো। 

    সরেজমিনে দেখা যায় সেতুর দুই পাশের ফুটপাথ সংলগ্ন অনেক অংশে একেবারেই রেলিং নেই যা সকলের চোখে পড়ছে কিন্তু কোন সংবাদ কর্মী লিখেও জানাচ্ছে না। নিচের পিলারগুলোতে দেখা দিয়েছে চিকন ফাটল। পিলারের মাটি ঠিক রয়েছে কিনা যাচাই করতে বিশেষজ্ঞ সার্ভে প্রয়োজন মনে করছি। সেতুর সংযোগ সড়কে বড় গর্তের ফলে একদিক থেকে গাড়ি এলে দু'পাশের পথচারী/ শিক্ষার্থীদের দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হয়। এক প্রকার ঝুঁকিতে চলাচল করছে যানবাহন ও পথচারী। খলিলপুর গোমতী সেতুটি জরুরী সংস্কার দাবী জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, যেখানে রেলিং ছাড়া ঝুঁকিপূর্ণ এত লম্বা দৈর্ঘ্যর সেতু বড়দের পার হতেই সমস্যা হয় বুঝতেই পারছেন ছোট ছোট শিক্ষার্থীরা এই সেতু দিয়ে বিদ্যালয়ে আসা–যাওয়া করে, স্থানীয় শিক্ষার্থী শিশুদের প্রয়োজনের কথা বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্রুত সেতু সংস্কার করবেন, সেতু সংস্কার হলে দেবিদ্বার নিরাপদ হবে। স্থানীয় সরকার ও সেতু বিভাগ সেতুটি পরিদর্শন দৃষ্টিপাত করিয়া আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে সম্মিলিত নাগরিক আহ্বান জ্ঞাপন করছি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad