Header Ads

  • সংবাদ শিরোনাম

    কিশোরগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু।


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ

    কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর গ্রামের হাদিউলের ছেলে রাকিব, একই এলাকার মদু মিয়ার ছেলে নূর আমিন ও কিশোরগঞ্জ সদর উপজেরার পুলেরঘাট মতলবপুর গ্রামের আবুল কালামের ছেলে নয়ন।

    কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, ভৈরব থেকে একটি মালবাহী ট্রাক কিশোরগঞ্জ যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে মধ্য পিরিজপুর ইউসুফ আলী মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়।

    বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad