নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ায় মোবাইলকোর্টে কারাদণ্ড ও জরিমানা করলেন এসি ল্যান্ড
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা প্রদানের নিমিত্তে আক্রমণ ও অপরাধমূলক বলপ্রয়োগ করায় মোজাম্মেল হক অপু, পিতা- ফজলুল হককে আইন-২০০৯ অনুযায়ী দন্ডবিধি, ১৮৬০ এর ৩৫৩ ধারায় মোবাইলকোর্টে ০১ বছরের কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ইউনিয়ন ভূমি অফিসের মালিকানাধীন পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় অভিযুক্তকে বাধা প্রদান করলে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে তার সরকারি দায়িত্ব পালনে বাধা দেন।
এ ঘটনায় তাকে এ কারাদণ্ড ও জরিমানা করা হয়। এসময় বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান এনামুল হক ও শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইহসানুল হাসান উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই