Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনা ভাইরাস প্রতিরোধে করিমগঞ্জ থানা পুলিশের সচেতন মুলক লিফলেট বিতরণ।


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।

    অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলুন-আতংকিত না হয়ে-আসুন সতর্ক হই” এ শ্লোগানে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক করিমগঞ্জ থানা পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে

    বৃহস্পতিবার(১২) মার্চ দুপুরে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার দোকান ও ট্রাফিক মোড়ে করিমগঞ্জ থানা পুলিশের আয়োজনে সিএনজি চালক, অটোরিকশা চালক,মাইক্রো বাস চালক ও বিভিন্ন পেশা জিবি মানুষদের সাথে আলোচনা করে তাদের হাতে লিফলেট বিতরন করেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম, করিমগঞ্জ থানার (তদন্ত) অফিসার নাহিদ হাসান সুমন,ট্রাফিক পুলিশ কনষ্টেবল সহ পুলিশের অন্যান্য সদস্যসহ উপস্থিত ছিলেন।
    লিফলেটে তিনটি মুল বিষয়ের সার সংক্ষেপ তুলে ধরে বলা হয়- করোনা ভাইরাস ছড়ানো সংক্রান্তে বলা হয় মূলত বাতাসের এয়ার ড্রপ্ললেট এর মাধ্যমে। হাচি ও কাঁশির ফলে। আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে।

    করোনা ভাইরাসের লক্ষণ সংক্রান্তে বলা হয়- সর্দি, কাঁশি, জ্বর, মাথাব্যথা, গলাব্যথা। মারাত্বক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া। শিশু, বৃদ্ধ ও কম রোগ প্রতিরোধে ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় উল্লেখ রয়েছে- এখনো এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কা না হওয়ায় বিস্তাররোধেই প্রতিরোধের উপায়।

    মাঝে মাঝে সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া,হাচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা।ঢান্ডা বা ফ্লু আক্রান্ত ব্যাক্তির সাথে না মেশা।বন্য জন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা।মাংস ডিম ভালভাবে রান্না করা।মুখে মাক্স ব্যবহার করা যেতে পারে।হাচি কাশি দেওয়ার পর,রোগীর সেবা শুশ্রুষা করার পর,টয়লেট করার পর পশুপাখি কিংবা পশুপাখির মল স্পর্শ করার পর খাবার প্রস্তুত করার আগেওপরে পরিস্কার করে হাত ধুতে হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad