বাঘায় বয়স্ক,বিধবা-স্বামী পরিত্যক্তা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রত্যাশীদের উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত
এ আই রবি, বিশেষ প্রতিনিধি:
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদানে উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত হয়েছে।
মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদানে উন্মুক্ত যাচাইয়ের লক্ষ্যে গতকাল বহুল প্রচারের জন্য তার নির্বাচনী এলাকা মনিগ্রাম এর ৯টি ওয়ার্ডের ১৬টি গ্রামে মাইকিং করেন।
তারই আলোকে সোমবার (১০ মার্চ) ৪নং মনিগ্রাম ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজা ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সমন্বয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রত্যাশীদের সাথে মতবিনিময় করে উন্মুক্ত যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করেন ।
সাইফুল ইসলাম ইউপি নির্বাচনের পূর্বে নির্বাচনী বক্তব্যে বলেছিলেন, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী অসহায়দের ন্যায্য হক উন্মুক্ত ভাবে যাচাই ও বাছাই করে সরকারী ভাতা পাওয়ার ব্যবস্থা করবেন। ইতিপূর্বে যে প্রক্রিয়াটি ছিল একান্ত গোপনীয়।
তিনি আরো বলেছিলেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলে, তার প্রথম কাজ হবে মাদক মুক্ত মনিগ্রাম গঠনও সকল ভাতার কার্যকম সঠিক ও সরাসরী যোগ্য প্রাপ্য ব্যাক্তিদের হাতে পৌঁছে দেওয়া।
চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দ্বিতীয় ধাপ এটি এর আগে প্রথম ধাপে ২০ জানুয়ারী মনিগ্রাম ইউপি কার্যালয়ে সংশ্লিষ্ট সকলের উপস্হিতে RERMP-3 আওতায় মহিলা নিয়োগ এর জন্য বাছাই ও লটারি অনুষ্ঠিত হয়। এই অসহায় মানুষের সরকারী ভাতাদি সঠিক মানুষের হাতে পৌছে দেওয়াই।
উক্ত বাছাই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন 'আজকে যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আর যারা হতে পারেন নাই তাদের হতাশ হওয়ার কিছু নেই' আগামীতেও উন্মুক্ত বাছাই প্রক্রিয়া চলমান থাকবে পরবর্তীতে আপনারই সুযোগ পাবেন।


কোন মন্তব্য নেই