দেবিদ্বারে মাহফিলে বোমা বিস্ফোরণের গুজব; আহত শতাধিক ।
সাংবাদিক, এম.জে.এ মামুন।
আচমকাই বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লে সাধারণত যা হয়, ঠিক তা-ই হলো দেবিদ্বার উপজেলায় অনুষ্ঠিতব্য এক মাহফিলে। মিথ্যা বোমা বিস্ফোরণের গুজবে পড়িমরি করে ছুটতে লাগালেন সবাই।
০৯/০৩/২০২০ সোমবার দেবিদ্বার উপজেলাস্থ সুবিল ইউপি'র সুবিল খেলার মাঠে পার্শ্ববর্তী একটি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল চলাকালে আচমকাই মিথ্যা বোমা বিস্ফোরণের গুজব ছড়িয়ে পরে। বোমা হামলার ভীতি ছড়ানোর পর শত শত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলো। এ সময় মানুুুষের দিগবিদিক ছুুুটাছুটিতে প্রায় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিকাল তিনটায় মাহফিল শুরু হওয়ার পর শ্রোতারা চারিদিক থেকে মাহফিলে আসতে থাকে। এমনি করে রাত নয়টা পর্যন্ত সুবিল খেলার মাঠে প্রায় দশ হাজার লোকের আগমন ঘটে। মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব বয়ান আরম্ভ করার পাঁচ মিনিটের মাথায় কয়েক জন বখাটে বসা থেকে উঠে মাহফিলে বোমা বলে ছুটতে থাকে। এমন খবরে মানুুুষের দিগবিদিক ছুুুটাছুটিতে কয়েক মিনিটে মাঠ ফাকা হয়ে যায়। তাদের ছুটাছুটিতে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে।
খবর পেয়ে দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার ফোর্স নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং পুনরায় মাহফিল শুরুহয়। কে বা কাহারা গুজব ছরিয়েছে তা জানা যায়নি, তবে সাধারণ জনগন এ বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন। রাত এগারোটায় আখেরী মোনাজাতের মাধ্যমে উক্ত মাহফিল সমাপ্ত হয়।


কোন মন্তব্য নেই