ফের আরও ৬ জন মোট মালদ্বীপে করোনায় আক্রান্ত ১৯ জন!!
রিপোর্টার জুয়েল খান্দকার ::-
বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসে আতঙ্ক আছেন সকলে, এরি মাঝে মালদ্বীপে দেশি-বিদেশিসহ মোট ১৯ জন্যের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে, মালদ্বীপে করোনা ভাইরাস ঢুকেছে চায়না ও ইতালিয়ান টুরিস্টিদের মাধ্যমে, মাত্র ২ লক্ষ ৩০ হাজার জনসংখ্যার মধ্যে বিশাল আতঙ্ক বিরাজ করছে।
গতকাল মালদ্বীপের হুলহুমালের পাশবর্তী আইল্যান্ডে ফারুকুলু দ্বীপে ১৫ জন ও ভিলাভারু কুরামতি রিসোর্টে ১১ জনকে সন্দেহ করলে পরে পরীক্ষা নিরিক্ষা করে ৬ জনের মাঝে করোনা ভাইরাস পাওয়া যায়! তাদেরকে আলাদাভাবে একটি দ্বীপে রাখার হবে বলে দেশটির এক বিবৃতিতে জানানো হয়েছে এর আগেও যাদের হয়েছে তাদেরকেও ঐদ্বীপে রাখা হয়েছে। তবে কারো কোন মৃত্যুর সংবাদ এখনো পাওয়া যায়নি। দেশটির সরকার ইতিমধ্যে মালদ্বীপের দেশি-বিদেশিদেরকে করোনা থাকে বাঁচার উপায় শিক্ষা মূলক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। এছাড়াও টিভি চ্যানেল গুলিতেও রেখেছেন প্রশিক্ষণ মূলক অনুষ্ঠান। ইতিমধ্যে বাংলাদেশ ও মালদ্বীপের ফ্রাইট বন্ধ করে দিয়েছেন দেশটি এছাড়াও চায়না, ইতালী আর অন্যান্য দেশের ফ্রাইট বন্ধ করেছেন আর সকল ফ্রাইট বন্ধের চিন্তা করছেন দেশটির সরকার।


কোন মন্তব্য নেই