শিবগঞ্জের বিনোদপুরে ৭ই মার্চ উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ র্যালী ও সচেতনতামূলক সমাবেশ
স্টাফ রিপোর্টার, সৌরাব আলী।
মুজিব বর্ষ উপলক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা, র্যালী ও সচেতনতামূলক সমাবেশ হয়েছে শিবগঞ্জের বিনোদপুরে শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে, জেলার সকল উপজেলা ও ৪৫টি ইউনিয়নে একযোগে এসব কর্মসূচী গ্রহন করা হয়। জেলার ৪২টিএনজিও’র সহযোগিতায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে একযোগে পুরো জেলায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বাল্যবিবাহ প্রতিরোধে’ আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন, এনামুল হক চেয়ারম্যান ৮নংবিনোদপুর ইউনিয়ন পরিষদ, ইকবাল আবাসি সচিব বিনোদপুর ইউনিয়ন পরিষদ,
সঞ্চালনা করেন: জামিল উদ্দিন (মেম্বার বিনোদপুর ইউনিয়ন পরিষদর)।
সভায় বক্তব্য রাখেন, সাবিরুদ্দীন প্রধান শিক্ষক বিনোদপুর উচ্চ বিদ্যালয় অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং পুলিশ সদস্য এসআই নুরুল হক,এসআই হাবিব ইমাম, শিক্ষক সমাজ ও সচেতন অভিভাবকবৃন্দ।
এসময় উপস্থিত সকলেই ‘বাল্য বিবাহকে না বলুন’ সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শণ করেন।


কোন মন্তব্য নেই